প্রশাসনের সংবাদ সম্মেলন: ডিসেম্বরের মধ্যে ঘর পাচ্ছে ৮২ পরিবার

Default User
মাইনুদ্দিন মিয়াজী
আপডেটঃ জুন ১৬, ২০২১ | ৩:১৪
Link Copied Successfully!
হাজীগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসন নিয়ে প্রশাসনের সংবাদ সম্মেলন

হাজীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসন নিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রসাশন। বুধবার (১৬ জুন) সকাল হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ই-সেন্টারে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ।

বিজ্ঞাপন

পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন।

প্রেসকনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, হাজীগঞ্জ উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ” ক” শ্রেণীর ৫ টি পরিবারকে ১ম পর্যায়ে পুনর্বাসন করা হয়েছে এবং ২য় পর্যায়ে বাকি চারটি পরিবারের পুনর্বাসন কার্যক্রম চলতি মাসের মধ্যে শেষ হবে।” ক”শ্রেণীর পরিবার সংখ্যা ১০৫ টি, এই পর্যন্ত পুনর্বাসন করা হয়েছে ৯ টি পরিবারকে, তার মধ্যে বাকি আছে ৯৬ টি পরিবার। অবশিষ্টদের পুনর্বাসন করার জন্য উদ্যোগসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন এবং ৩০ অক্টোবরের মধ্যে ১৪ টি ঘরের মধ্যে ৬ টি ঘর দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ হয়। তার মধ্যে ৩0 ডিসেম্বর মধ্যে ৮২টি ঘর পাবে।

২য় পর্যায়ে ৬ টি পরিবারের  পূর্ণভার্সনের জন্য সুহিল পুর মৌজা বিএস১৩৭৯ দাগে ০.১০ একর জমিতে এবং কীর্তনখোলা মৌজার বিএস১০৫ দাগে ০.০২ একর জমিতে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। মৈশাইদ মৌজায় বিএস ৩৭০৫ দাগে ০.৬১ একর কৃষি খাস জমি ৭/৮ ফুড এখনই ভরাট করা হলে ডিসেম্বর নাগাদ ৩০টি পরিবারকে পুনর্বাসন করা যাবে। ভাউড়পাড় মৌজার বিএস ২৬২ দাগে ০.৫৬ একর কৃষি খাস জমি ৭/৮ ফুল এখনই ভরাট করা হলে ডিসেম্বরের মধ্যে ২৮ টি পরিবারকে পুনর্বাসন করা যাবে। কীওনখোলা মৌজার বিএস ১০৫ দাগে ০.০৪ একর কৃষি খাস জমি অক্টোবর নাগাদ দুইটি পরিবারকে পুনর্বাসন করা যাবে। সোনাইমুড়ী মৌজার বিএস ৩৯৩ দাগে ০.১২ একর অকৃষি খাসজমিতে অক্টোবর নাগাদ ছটি পরিবারকে পুনর্বাসন করা যাবে। বাকি ২৪ টি পরিবারকে সরকারিভাবে জায়গা ক্রয় করা গেলে ডিসেম্বর নাগাদ পুনর্বাসন করা যেতে পারে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার , হাজিগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য ও পরবর্তী মেয়াদী সভাপতি গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, কামাল হোসেন, সংবাদিক কবির আহম্মেদ , মনজুর আলম পাটোয়ারী,  সাইফুল ইসলাম সিফাত, মহিউদ্দিন ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা