কচুয়ায় ইসলামী এজেন্ট ব্যাংকের চুরি হওয়া টাকা উদ্ধার, ম্যানেজারসহ আটক ৩

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুন ৯, ২০২১ | ৩:৪৬
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ইসলামী এজেন্ট ব্যাংক ডুমুরিয়া শাখার চুরি হওয়া ৮ লক্ষ ১৬ হাজার টাকার মধ্যে ৭ লক্ষ টাকা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।

মঙ্গলবার রাতে পৌরবাজারস্থ আবুল খায়ের বিল্ডিং এর ২য় তলার ভাড়াটিয়া সুলতানা রাজিয়ার বাসা থেকে এ টাকা উদ্ধার করা হয়।

চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ব্যাংকের ক্যাশিয়ার মাহবুবুল আলম , ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ও তার বোন সুলতানা রাজিয়া কে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় ব্যাংকের অংশীদার দুলাল মৃধার বাবা লোকমান মৃধা বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সোমবার দিবাগত রাতে ডুমুরিয়া বাজারের ব্যাংক কার্যালয় গ্রিল কেটে সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরির অভিযোগ পাই। খবর পেয়ে মঙ্গলবার বিকালে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করে।

তিনি আরো জানান, সন্দেহের একপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হলে ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ও ক্যাশিয়ার মাহবুবুল আলম টাকা চুরির কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে মঙ্গলবার রাতে আব্দুল্লাহ আল মামুনের বোন সুলতানা রাজিয়ার ভাড়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করার মধ্যে দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা