হাজীগঞ্জে খাদ্য সামগ্রীতে ভেজালরোধে ১০ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নমুনা সংগ্রহ, ভেজাল পাওয়া গেলে মামলা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৮, ২০২১ | ১০:৪৩
Link Copied Successfully!

খাদ্যসামগ্রীতে ভেজাল আছে কিনা তা পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করেছে হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য বিভাগ।

সোমবার সকালে হাজীগঞ্জ বাজারের হলুদ পট্টি সহ বিভিন্ন মার্কেটে গিয়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নমুনা সংগ্রহ করেছে জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ মুনতাসির মাহমুদ। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সামসুল আলম রমিজ।

জানা গেছে, হাজীগঞ্জ বাজারের সিয়াম ও পাটোয়ারীসহ ৩টি হলুদ ৩টি মরিচের মেইল থেকে নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া গুড় মিজান এর দোকানসহ ২ টি গুড়ের দোকান এবং রুহিদাস বনিকের ব্যবসা প্রতিষ্ঠানসহ ২ টি থেকে ভেষণের নমুনা সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সামসুল আলম রমিজ বলেন, তাদের এই অভিযান ধারাবাহিকভাবে উপজেলার সকল খাদ্যের উপর চলবে। বিভিন্ন খাদ্যের নমুনা সংগ্রহ করা হবে এবং পরীক্ষা করে পরে যদি কোন ভেজাল পাওয়া যায় তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে কথা বলেছেন জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ মুনতাসির মাহমুদ। তিনি এই অভিযান এখন থেকেই জেলার সকল উপজেলা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা