হাজীগঞ্জে জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১, ২০২১ | ৯:৩২
Link Copied Successfully!

 

মঙ্গলবার বিকালে হাজিগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সর্দার বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে আয়োজন করা হয়।

হাজিগঞ্জ উপজেলার ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেনের সভাপতিত্বে, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন মোঃ সাহেদ হোসেন।

বিজ্ঞাপন

হাজিগঞ্জ পৌরসভা ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক এবং চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি নাজমুল আলম চৌধূরী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের শাহ, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজিগঞ্জ পৌরসভার খোরশেদ আলম ভুট্টু, হাজিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্র নেতা রাসেল খান মারুফ, হাজিগঞ্জ পৌরসভা ছাত্রদল নেতা দ্বীন ইসলাম টগর ও ইকবাল সর্দার।

বিজ্ঞাপন

টেলিকনফারেন্সে সকল নেতাকর্মীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সাবেক চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি ও বর্তমান বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সমিতির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া শেষে মুনাজাত করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা