হাজীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান পৌরসভা একাদশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৩১, ২০২১ | ৫:০৯
Link Copied Successfully!

সোমবার সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ পৌরসভা একাদশ। ফাইনাল খেলায় রানারআপ হয় ১১ নং হাটিলা ইউনিয়ন একাদশ।

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ দিন ব্যাপী এই খেলার, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোমেনা আক্তার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন চাঁদপুর ৫ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন এবং হাজিগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহাবুব উল আলম লিপন এবং হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ।

ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, হাজিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিলি আক্তার এবং হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার কমিশনার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন হাজিগঞ্জ পৌরসভা বনাম হাটিলা ইউনিয়ন। উক্ত খেলায় হাজিগঞ্জ পৌরসভা দল (৫-১) গোলে হাটিলা ইউনিয়ন কে পরাজিত করে।

খেলা শেষে বক্তব্য প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার ও হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার ও ট্রফি বিতরণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা