
মুশফিক-মাহমুদউল্লাহর ৮৭ রানে জুটি
Link Copied Successfully!


শ্রীলংকার বিরুদ্ধে ৫ম উইকেট জুটিতে ৮৭ রান সংগ্রহ করে বিদায় নিয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ব্যক্তিগত ৪১ রান করে দুর্ভাগ্যজনক কটবিহাইন্ডের শিকার হয়ে সাজঘরে ফেরেন।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বিদায় নিয়েছিলেন দলের দুই তারকা ব্যাটসম্যান তামিম ও সাকিব। দলীয় মাত্র ১৫ রানেই বিদায় নিয়ে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দেন তারা। এরপরই ক্রিজে আসেন মুশফিক।
এরপর দলীয় ৪৯ রানে বিদায় নেন লিটন দাস। ৪২ বল খেলে ব্যক্তিগত মাত্র ২৫ রান সংগ্রহ করে বিদায় নেন দলের এ উদ্বোধনী ব্যাটসম্যান।


সূত্র: যুগান্তর
H/N




























