
মার্কিন নাগরিকদের দ্রুত ভারত ছাড়ার তাগিদ
Link Copied Successfully!


ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় সম্প্রতি আমেরিকানদের দেশটি সফর করতে বারণ করা হয়েছিল।
এবার ভারতে বসবাসকারী মার্কিন নাগরিকদেরও দেশটি দ্রুত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
দি ইউনাইটেড এয়ারলাইনস এবং এয়ার ইন্ডিয়ার বেশ কিছু বিমান এখনও সরাসরি চলাচল করছে দুই দেশের মধ্যে। প্যারিস বা দোহা হয়ে আসতে চাইলে এয়ার ফ্রান্স বা কাতার এয়ারওয়েজের মতো বিমান সংস্থাও রয়েছে।


এখনও ভারতে রয়ে যাওয়া সে দেশের নাগরিকদের কাছে আমেরিকার প্রশাসনের আর্জি— এই পরিসেবাগুলোর সাহায্যে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসুন।
সূত্র:যুগান্তর
H/N


























