কঠিন পরিস্থিতি ভারতে, মৃত্যু বাড়ছে অক্সিজেন সংকটে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৪, ২০২১ | ৪:১৬
Link Copied Successfully!

ভারতে কয়েক দিন ধরেই ২৪ ঘণ্টায় সাড়ে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছে গড়ে সাড়ে তিন হাজার।

এক বছরের বেশি সময় ধরে চলা করোনাভাইরাস (কোভিড–১৯) মহামারিতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত। দেশটিতে দিনে শনাক্ত রোগীর সংখ্যা নতুন নতুন রেকর্ড গড়ছে। বেশ কয়েক দিন ধরে প্রতিদিন সাড়ে তিন লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। পাশাপাশি গড়ে সাড়ে তিন হাজারের মতো মানুষের প্রাণহানি ঘটছে। হাসপাতালে পাওয়া যাচ্ছে না শয্যা। তীব্র শ্বাসকষ্টে ভোগা স্বজনের জন্য অক্সিজেন সিলিন্ডার পেতে লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যুর খবরও আসছে প্রায় প্রতিদিনই।

সবচেয়ে সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছে দিল্লিতে। সেখানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে শ্মশানগুলোতে দিন–রাত কাজ করেও মৃতদেহ দাহ শেষ হচ্ছে না। শ্মশানের আশপাশের পাশাপাশি পার্ক ও খোলা জায়গায় নতুন নতুন চিতামঞ্চ তৈরি করতে হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব