
চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু, শনাক্ত ৩০
Link Copied Successfully!


চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে।
২৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে। করোনার উপসর্গ থাকলেও তাদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।


চাঁদপুরে মঙ্গলবার আরো ৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১জন, শাহরাস্তির ৯জন, হাইমচরের ৫জন, ফরিদগঞ্জের ২জন, কচুয়ার ২জন ও মতলব দক্ষিণের ১জন রয়েছেন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৭৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১৫জন। সুস্থ হয়েছেন ৩৪৬৭জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৯১জন।
H/N




























