
কচুয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
Link Copied Successfully!


কচুয়ার পালাখাল গ্রামে পানিতে ডুবে মুনতাসির নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার পালাখাল দক্ষিন পাড়া এই ঘটনা ঘটে।
সে ওই গ্রামের শাহপরান হোসেনের ছেলে। পরিবারের লোকজন জানান, শনিবার বিকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে মুনতাসির খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশবর্তী খালে পড়ে যায়। খোজঁখুজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে হয়।


তারপর তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
H/N



























