সৈয়দ জাহের শাহর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২১, ২০২১ | ৪:২১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী মারকাজ ইমামে রাব্বানী দরবার  শরীফের চতুর্থ শাহজাদা সৈয়দ মোহাম্মদ জাহের শাহ্ মোজাদ্দেদী চির বিদায় নিয়েছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। আজ বুধবার সকাল আনুমানিক ৮ঘটিকায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। মরহুমের ছোট ভাই ইমামে রাব্বানী দরবার শরীফের ছোট সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, তিনি জীবদ্দশায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় দাওয়াতে অংশ নেন। মৃত্যুকালে দুই মেয়ে ও স্ত্রী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আরও জানা গেছে, মরহুমের বাবা পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ, আওলাদে রাসূল দ., পীরে কামেল, মোজাদ্দেদে জামান, কাইউমে জামান, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, হাজীগঞ্জস্থ ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আবু নসর সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী  আল মাদানী।

পরিবার সূত্রে জানা গেছে, সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী ভাইদের মধ্যে ৪র্থ। গত বছর তার বড় ভাই সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী চির বিদায় নেন। বর্তমানে বড় ভাই সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী, ছোট ভাই সৈয়দ নাছের শাহ্ মোজাদ্দেদী ও সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী জীবীত রয়েছেন।

বিজ্ঞাপন

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর আওলাদে রাসূল দ. আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।

এছাড়াও গভীর শোক প্রকাশ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচীব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরুহমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে আছরের নামাজের পর নারায়নগঞ্জে দুটি নামাজে জানাজা এবং হাজীগঞ্জে আগামীকাল সকাল ৬টায় ইমামে রাব্বানী দরবার শরীফে একটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমকে ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা