
নিখোঁজ হওয়ার ১৯ঘন্টা পর শিশু লাশ উদ্ধার
Link Copied Successfully!


কচুয়ায় নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর শিশু মো. হাসান
নামের দুই বছরের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ৬টার দিকে যুুগিচাপর মুন্সী বাড়ির
পার্শ^বর্তী একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে রবিবার সকাল ১১টায় বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে শিশু হাসান নিখোঁজ হয়। দিনভর খোজাখুজি করে না পেয়ে তার বাবা মো. শাহিন মুন্সী ওই দিন রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেন।
পরদিন ভোরে শিশুর লাশ পুকুরে দেখতে পেয়ে
স্থানীয় লোকজন। তার পরিবারের কোনো ধরনের অভাব অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে শিশু হাসানের লাশ যুগিচাপড়
গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
H/N





























