নলুয়ায় বার্ষিক ওয়াজ ও তরিকায়ে মাইজভান্ডারী মাহফিল অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৩, ২০২১ | ১০:২২
Link Copied Successfully!

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ফকির আফসার উদ্দীন মাস্টারের স্মরনে ওয়াজ ও তরিকায়ে মাইজভান্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল (শুক্রবার) নলুয়া উত্তর পাড়া মাজার সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে মাহফিলে টেলিকনফারেন্সে মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়া আসনের সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি মাজার সংস্কার ও উন্নয়নের জন্য সহযোগীতার প্রতিশ্রুতি দেন এবং সকলকে নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমন এড়াতে সামাজিক দুরত্ব ও সরকারি সকল নির্দেশনা মানার জন্য অনুরোধ জানান।

তিনি আরো বলেন, ইঞ্জিনিয়ার আঃ মোতালেব ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের জন্য ভূমি দান করেছেন। ইউনিয়ন পরিষদের সেবা বেগবান করার লক্ষে সেখানে অচিরেই একটি ভবন নির্মান করা হবে।
ছাত্রলীগ নেতা শাহাবউদ্দিন সিহাবের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, ইউপি সদস্য জহিরুল ইসলাম, মাহফিল আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজী প্রমুখ।

বিজ্ঞাপন

মাহফিলে প্রধান বক্তা হিসেবে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন, চট্টগ্রাম মাইজভান্ডারী দরবার শরীফের খাদেম হাসানাত উল্লাহ ফারুকী। বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের খাদেম আবুল হাসানাত চিশতী।

আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন, চট্টগ্রাম মাইজভান্ডারী দরবার শরীফের খাদেম হাসানাত উল্লাহ ফারুকী । দোয়া মুনাজাত শেষে মাহফিলে শিল্পীগোষ্ঠী ছেমা পরিচালনা করেন।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা