ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারলো টাইগাররা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩০, ২০২১ | ৪:৫১
Link Copied Successfully!

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় হেরে ধবলধোলাইয়ের শঙ্কায় আছে।

সিরিজের শেষ ম্যাচটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলেন পার্কে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া ১৬ বলে ৩৪ রান করেন ড্রেইল মিসেল।

২৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৭৩/৫ ( গ্লেন ফিলিপস ৫৮*, ড্রেইল মিসেল ৩৪*, মার্টিন গাপটিল ২১; মেহেদী হাসান ২/৪৫)।
বাংলাদেশ: ১৬ ওভারে ১৪২/৭ ( সৌম্য ৫১, নাইম ৩৮, মাহমুদউল্লাহ ২১; টিম সাউদি ২/২১, হামিশ ২/৩১, অ্যাডাম মিলনি ২/৩৪)।
ফল: নিউজিল্যান্ড বৃষ্টি আইনে ২৮ রানে জয়ী।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা