
মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি’র শ্রদ্ধা
Link Copied Successfully!


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে নয়টায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে উঠে করুণ সুর।



পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।


























