শ্রীলংকা সিরিজে খেলবেন সাকিব

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ৪:২৮
Link Copied Successfully!

টেস্ট ও ওয়ানডের দুই অধিনায়কই স্বীকার করেছেন, সাকিব থাকলে দল অনেক শক্তিশালী হতো। এমন ভরাডুবি নাও হতে পারত দলের।

এবার সেই অভাব পূরণ হচ্ছে। জানা গেছে, আগামী মে মাসে শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

বিজ্ঞাপন

আকরাম জানিয়েছেন, আগামী ১৫ থেকে ১৭ মে’র মধ্যে বাংলাদেশে পা রাখবে শ্রীলংকা ওয়ানডে দল। মে মাসেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটের বিরতি কাটিয়ে এই সিরিজে খেলবেন সাকিব।

এদিকে জানা গেছে, সাকিবের আইপিএল খেলতে যেতে বাধা নেই। বিসিবির পক্ষ থেকে ডিরেক্টর হায়দার আলী ক্রিকবাজকে জানান, সাকিবকে দেওয়া অনাপত্তিপত্র বহাল আছে এবং তিনি আইপিএল খেলতে যাবেন।  তবে তার এই অনাপত্তিপত্রের মেয়াদ ১৮ মে পর্যন্ত। কারণ ওই সময়ে ঘরের মাঠে শ্রীলংকা বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে এবং ওই সিরিজে খেলবেন এই অলরাউন্ডার।

যদিও ৩০ মে পর্যন্ত চলবে আইপিএল।  তবে এর ফাঁকেই দেশে ফিরে জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন সাকিব।

বিজ্ঞাপন

ঘরের মাঠে ওয়ানডেতে অংশ নিলেও আইপিএলের জন্য শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের সফরে থাকছেন না সাকিব।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আকরাম খান। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ এগাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ভেন্যুতেই সীমাবদ্ধ রাখতে চাইছে বিসিবি।

সেক্ষেত্রে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই ম্যাচ তিনটি হওয়ার সম্ভাবনা দেখছেন আকরাম খান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব