বিতর্ক পেছনে ফেলে নাসির ফিরলেন সেঞ্চুরি দিয়েই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ৬:১১
Link Copied Successfully!

বিতর্ক তাঁর পিছুই ছাড়ছিল না। বিয়ে করলেন, সেটাতেও বিতর্ক। রীতিমতো ঝড়ের মধ্য দিয়েই গেলেন তিনি আর তাঁর স্ত্রী। মাঠের সেই চিরচেনা নাসির হোসেন যখন ক্রিকেটপ্রেমীদের কাছে অচেনা, নাসির নিজেও যখন নিজেকে হারিয়ে খুঁজছেন প্রতিনিয়ত, ঠিক তখনই জাতীয় ক্রিকেট দলে অনিয়মিত হয়ে যাওয়া এই তারকা ব্যাট হাতে নিজেকে ফিরে পেলেন।

সবার সামনে প্রমাণ করে দিলেন, তিনি হারিয়ে যাননি, ফুরিয়ে যাননি। ক্রিকেটার নাসির এখনো রান করে যেতে পারেন সাবলীল ঢঙে। বিয়ের বিতর্ক সামলে প্রথম শ্রেণির ক্রিকেটে নাসির পেলেন দারুণ এক সেঞ্চুরি। জাতীয় লিগের প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে আজ সেঞ্চুরি উদ্‌যাপন করলেন তিনি।

জাতীয় লিগে অন্য রকম প্রস্তুতি নিয়েই খেলতে নেমেছেন নাসির। টুর্নামেন্ট শুরুর আগে তিনি ছিলেন প্রত্যয়ী—হাজার রান করতে চান। লক্ষ্যটাকে সামনে রেখে শুরুটা হলো তাঁর শতক দিয়েই। কাল দ্বিতীয় দিনের শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন। সকাল থেকে দাঁতে দাঁত কামড়ে ব্যাটিং করে কিছুটা ধীরলয়েই তিনি পৌঁছেছেন সেঞ্চুরিতে।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

 

 

 

ইনিংসটি অবশ্য এরপর আর বেশি বড় করতে পারেননি। ১১৫ রানেই শেষ হয়েছে তাঁর ইনিংস। তবে ২৫০ বল খেলে ৩৩০ মিনিটের এই সেঞ্চুরিতে ছিল নাসিরের নিজেকে প্রমাণের দারুণ তাড়না। ১১টি বাউন্ডারির সঙ্গে মেরেছেন ৪টি ছক্কাও।

সালাউদ্দিন শাকিলের বলে বোল্ড হন নাসির। রংপুরের ইনিংসও শেষ হয়ে যায় ২৩০ রানে। এর আগে জাতীয় দলের টেস্ট ওপেনার সাইফ হাসানের অনবদ্য সেঞ্চুরি (১২৭) আর নাদিফ চৌধুরীর ৬৯ রানে ঢাকা বিভাগ ৩৬৫ রান তোলে প্রথম ইনিংসে। তারা এখন এগিয়ে ১৩৫ রানে। ঢাকার বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন নিয়েছেন ৪ উইকেট।

সুত্র:প্রথম আলো

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা