খুনের পর মেয়েকে দিয়ে ফেসবুক লাইভ করান জাপানি হান্নান!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ৫:৪৮
Link Copied Successfully!

রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী আব্দুর রশিদকে গুলি করে হত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান।

দক্ষিণখান থানাধীন আশকোনায় ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ কেন্দ্র করে সকালে আওয়ামী লীগ নেতা জাপানি হান্নান ও সোহেল রেজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় জাপানি হান্নানের শটগানের গুলিতে আব্দুর রশিদ নিহত হন। খবর পেয়ে রশিদের পক্ষের লোকজন জাপানি হান্নানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তারা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

বিজ্ঞাপন

আগুনে পুড়ে যাওয়া গাড়িটি জাপানি হান্নানের বলে তার মেয়েকে ওই লাইভ ভিডিওতে বলতে শোনা গেছে।

এছাড়া আগুন নেভাতে ও হামলাকারীদের নিয়ন্ত্রণে প্রশাসনের সহায়তা চাইতে দেখা গেছে ভিডিওতে।

লাইভে জাপানি হান্নান তার মেয়েকে বলছেন, ‘আমাদের বাড়িতে হামলা হয়েছে। গাড়িতে আগুন দিয়েছে। বাড়িতে আগুন লাগানো চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

এরপর বাবার নির্দেশনা অনুযায়ী পরিস্থিতির বর্ণনা করেন তার মেয়ে।

যে শটগান দিয়ে ব্যবসায়ী আব্দুর রশিদকে গুলি করা হয়েছে লাইভের সময় সেটি বাসার ডাইনিং টেবিলের ওপর রাখা ছিল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা