আগুনে পুড়ে স্ত্রীর পর মারা গেলেন স্বামীও

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ৫:২৪
Link Copied Successfully!

জামালপুরে রান্না ঘরে পেট্রোলের ড্রাম বিস্ফোরণে আগুনে পুড়ে নিহত গৃহবধূ সানজিদা আক্তার শিপরার দগ্ধ স্বামী ইকরামুল হক শুভ্রও (৩৩) মারা গেছেন।

বুধবার (২৪ মার্চ) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রী সানজিদা আক্তার শিপরার কবরের পাশেই ইকরামুল হক শুভ্রকে দাফন করা হয়। নিহতের বাবা মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ মার্চ পেট্রোল ভর্তি ড্রাম বিস্ফোরণে আগুনে পুড়ে নিহত সানজিদা আক্তার শিপরার স্বামী ইকরামুল হক শুভ্রও মারত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইকরামুল হক শুভ্রর। ওইদিন রাতেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২১ মার্চ রান্না করার সময় পাশে রাখা পেট্রোলের ড্রাম বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যান সানজিদা আক্তার শিপরা ও মারাত্মক দগ্ধ হন তার স্বামী ইকরামুল হক শুভ্র। তবে দাদার বাড়িতে অবস্থান করায় রক্ষা পায় তাদের পাঁচ বছর বয়সী একমাত্র শিশু কন্যা সোয়াইফা।

জামালপুর পৌরসভার রশিদপুর বাজারে দোকান ভাড়া নিয়ে খোলাবাজারে ডিজেল-পেট্রোলের ব্যবসা করতেন ইকরামুল। দোকানের কাছেই স্থানীয় মোজাম্মেল হোসেনের একটি টিনের ঘর ভাড়া নিয়ে স্ত্রী সানজিদা ও কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা