৮ তলা থেকে পড়ে যাওয়া ২ বছরের শিশুটি এখন বেঁচে আছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ১২:৪২
Link Copied Successfully!

পূর্ব লন্ডনের পপলারে বহুতল ভবন থেকে রাস্তায় পড়া আনুমানিক ২ বছর বয়সী শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল। তবে এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পপলারে এই ঘটনা ঘটে। সোমবার বিকেলে পূর্ব লন্ডনের পপলারে একটি বহুতল ভবনের সামনের রাস্তায় শি’শুটিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সেখানে পু’লিশের পাশাপাশি অ্যাম্বুলেন্সও আসে। তারা শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।

শি’শুটির মা-বাবা দুজনই ব্রিটিশ বাংলাদেশি বলে জানা গেছে। লন্ডন মেট্রোপলিটন পু’লিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্র’কাশ হওয়া ভিডিউতে দেখা যায়, রাস্তার মাঝখানে পড়ে আছে একটি ২ বছরের শিশু।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

 

 

এশিয়ান কাপড় পরিহিত এক মা শিশুর পাশে দাঁড়িয়ে কান্না করছেন। উঁচু ভবন থেকে শিশুটি কিভাবে রাস্তার মাঝখানে পড়ল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ভবনের আটতলা থেকে শিশুটি নিজে নিজে পড়লে রাস্তার ধারের ফুটপাতে পড়তে পারত। কিন্তু রাস্তার মধ্যখানে চলে আসায় রহস্যের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশি জানিয়েছেন, তার স্বামী বলেছেন শিশুটি ভবন থেকে পাবলিক বাসের উপর পড়ে। বাসের ছাদ থেকে শিশুটি রাস্তায় পড়ে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। তবে পুলিশ প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা কামনা করেছে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব