বাংলাদেশ সিরিজ নয়, আইপিএলই গুরুত্বপূর্ণ ওই ছয়জনের কাছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৩, ২০২১ | ৫:৩৫
Link Copied Successfully!

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ফিন অ্যালেন এবং উইল ইয়াং। দুজনের মধ্যে ইয়াংয়ের ওয়ানডে ও টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। তবে এবারই প্রথম টি-টোয়েন্টির ডাক পেলেন তিনি। ওদিকে ফিন এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে।

দলে ফিরেছেন দুই গতি তারকা লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে। দুজনই চোটের কারণে খেলার বাইরে ছিলেন। বাংলাদেশ সিরিজের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন এই দুই ফাস্ট বোলার। দুই লেগ স্পিনার টড অ্যাস্টল ও ইশ সোধি খেলবেন এ সিরিজে। চলতি বছরের শেষে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই ফাস্ট বোলার ও দুই স্পিনারকে সুযোগ দেওয়া হয়েছে।

নিয়মিতদের মধ্যে থাকছেন না কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, জিমি নিশাম এবং টিম সেইফার্ট। প্রত্যেকেই আইপিএলে খেলবেন। কেন উইলিয়ামসন আছেন সানরাইজার্স হায়দরাবাদে, বোল্ট আর নিশাম আছেন মুম্বাই ইন্ডিয়ানসে। মিচেল স্যান্টনার খেলছেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে, ওদিকে টম সেইফার্ট খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর কাইল জেমিসনকে তো ১৫ কোটি রুপির বিনিময়েই কিনেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বিজ্ঞাপন

আইপিএলের কোয়ারেন্টিন নীতির কারণে আগেই ছাড়তে হচ্ছে মূল দলের এই ক্রিকেটারদের। তবে ফার্গুসন, মিলনে ও ফিন অ্যালেন আইপিএল খেলতে যাওয়ার আগে বাংলাদেশ সিরিজ খেলে যাবেন। ফার্গুসন আছেন কলকাতা নাইট রাইডার্সে, মিলনে মুম্বাই ইন্ডিয়ানসে আর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জশ ফিলিপের বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নেওয়া হয়েছে ফিন অ্যালেনকে।

উইলিয়ামসন না থাকার কারণে অভিজ্ঞ পেসার টিম সাউদিকে অধিনায়ক করা হয়েছে। নিয়মিত উইকেটরক্ষক সেইফার্টের জায়গায় উইকেটকিপিং করবেন কনওয়ে।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল

টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হ্যামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়াং

বিজ্ঞাপন

সুত্র:প্রথম আলো

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব