এবার মাঠের খেলায় মনযোগ দিতে চান নাসির

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ মার্চ ২১, ২০২১ | ৫:৫৪
Link Copied Successfully!

নাসির হোসেন মানেই বিতর্ক। যখন জাতীয় দলে খেলতেন, তখনও অসংখ্য নারীসঙ্গ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আসত। কিছুদিন আগে বিয়ে করলেও বিয়ের কনে তামিমাকে নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, আগের স্বামীকে তালাক না দিয়েই তিনি নাসিরকে বিয়ে করেছেন। এসব বিতর্ক দূরে রেখে নাসির এখন মাঠের খেলায় মনযোগী হতে চান। মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের কাছে এমন কথাই জানিয়েছেন একসময়ের জাতীয় দলের ‘ফিনিশার’ নাসির।

সামনেই শুরু হচ্ছে জাতীয় লিগ। নাসিরের সব পরিকল্পনা এখন এই লিগ ঘিরে। আজ রবিবার মিরপুরে নাসির বলেন, ‘এটা আমার ফেরার টুর্নামেন্ট। চেষ্টা থাকবে অন্তত সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। যেহেতু ৬টা ম্যাচ, ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে। বরাবরই আমরা ভালো দল। প্রত্যেকবারই শিরোপার জন্য লড়াই করি। লিটন (দাস) অবশ্যই আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ও ছাড়াও ভালো ভালো খেলোয়াড় আছে।’

কয়দিন আগেই জাতীয় লিগের আগে ফিটনেস পরীক্ষায় তাক লাগিয়ে দিয়েছিলেন নাসির। নিজের ফিটনেস নিয়ে তিনি বলেন, ‘চোট এখনো আমার মাথা থেকে পুরোপুরি যায়নি। বলব না এখনো এক শ ভাগ ফিট। মনের মধ্যে ভয় কাজ করছে। চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব। খেলা আর জিম, রানিংয়ের মাধ্যমে পুরোপুরি চোটমুক্ত হওয়া সম্ভব। এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে এলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব