
ইয়াবাসহ হাজীগঞ্জের জাকির ও আরিফ গ্রেফতার
Link Copied Successfully!


চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে হাজীগঞ্জ উপজেলা থেকে মোঃ জাকির হোসেন (৩৫) ও মোঃ আরিফ হোসেন (২৮) নামে দুই মাদকব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
১৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত রেডিং টীম হাজিগঞ্জ থানাধীন খলাপাড়া খোকার বাড়ির সামনে ইমাম হোসেনের চাউল এর গোডাউন এর দক্ষিণ পাশ থেকে এ দুই আসামীকে আটক করেন।
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, তাদের দেহ তল্লাশি করে ৪০০+১০০=৫০০ পিস ইয়াবাসহ আসামীদেরকে গ্রেপ্তার করা হয়।


সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


























