মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল দফায় দফায় বিস্ফোরণে নিহত ১৫

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৮, ২০২১ | ৬:০২
Link Copied Successfully!

মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনিতে দফায় দফায় বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও প্রায় ৫০০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গিনির প্রধান শহর বাটায় স্থানীয় সময় গতকাল রোববার সেনাবাহিনীর ব্যারাকের কাছে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিবিসি ও এএফপির খবরে জানা যায়, গিনির প্রেসিডেন্ট তেওডোরো ওবিয়াং নাগুয়েমা এক বিবৃতিতে জানান, সেনাবাহিনীর ব্যারাকে ডিনামাইটের মজুতে অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে।সরকারি টিভির খবরে দেখা গেছে, মানুষ ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজ করছেন। ভবনের ধ্বংসস্তূপে বিভিন্ন জিনিস খুঁজছেন।

তেওডোরো ওবিয়াং নাগুয়েমা এক বিবৃতিতে আরও জানান, বিস্ফোরণে বাটার বেশির ভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তিনি আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্যারাকের চারপাশে কৃষকেরা জমিতে আগুন জ্বালিয়েছিলেন। এ কারণেও বিস্ফোরণ হতে পারে।

বিজ্ঞাপন

তিনটি হাসপাতালে গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আহতদের ভিড় জমেছে।স্থানীয় এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি। আমরা ধোঁয়া দেখেছি। তবে আমরা জানি না ঠিক কী ঘটেছে।’

ফ্রান্সের রাষ্ট্রদূত অলিভার ব্রোচেনিন এক টুইটে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এই হামলার ঘটনা বিপর্যয়কর বলে মন্তব্য করেন।
স্প্যানিশ দূতাবাস গিনিতে সে দেশের জনগণকে ঘরে থাকতে পরামর্শ দিয়েছেন। ১৯৬৮ সালে গিনি স্বাধীন হয়। এর আগে দেশটি স্পেনের উপনিবেশ ছিল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব