
কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ৭ই মার্চ দিবস পালিত


কচুয়ায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন -সাংস্কৃতিক- সামাজিক সংগঠন যথাযথ মর্যাদায় ৭ই মার্চ দিবসটি পালন করে।
এ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, সংগীত, ৭ই মার্চ এর ভাষণ প্রতিযোগীতা আয়োজন করে। দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্বে করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী।
উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহসভাপতি আমির হোসেন, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম সওদাগর, গোহট দক্ষিণ ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি সেলিম মুক্তার ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক শামস মিঠু। আলোচনা সভায় যোগদানের পূর্বে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ কচুয়া পৌরসভার সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


বিকাল ৩টায় সারা দেশের ন্যায় কচুয়া থানা পুলিশ অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও ব্যাপক আয়োজনে দিবসটি পালন করে। কেক কেঁটে অনুষ্ঠানিকভাবে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুরের সহকারি পুলিশ সুপার জান্নাতুল ফেরদাউস, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
এছাড়াও বক্তব্য রাখেন- যুদ্ধকালীন থানা কমান্ডার আঃ রশিদ পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ মবিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহীদ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রান ধন দেব, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, সাংবাদিক মানিক ভৌমিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, পৌর বাজার ব্যবসায় সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার।
আলোচনা সভায় প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও প্রধান মন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হয়। বাংলাদেশ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া সম্পর্কে প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৩ মার্চ নিউজ ওইকে পাঠানো নিবন্ধনটি পাঠ করা হয়। এছাড়া সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।



























