কচুয়ায় সদর ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী হতে চান আলী আজগর প্রধান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৬, ২০২১ | ১১:৫৭
Link Copied Successfully!

আসন্ন কচুয়া ইউপি নির্বাচনে কচুয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কচুয়া বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক মো.আলী আজগর প্রধান। তিনি প্রার্থীতা ঘোষণা দিয়ে পুরোমাত্রায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন রকম সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে-এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সরব রয়েছেন নির্বাচনী মাঠে।
চেয়ারম্যান প্রার্থী আলী আজগর প্রধান বর্তমানে কচুয়া উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করছেন, তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক,কচুয়া সদর ইউনিয়ণ আওয়ামীলীগের দু’বার নির্বাচিত সহ-সভাপতি, যুগ্ন-সাধারন সম্পাদক, ইউনিয়ণ যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে সফলতা ভাবে দায়ীত্ব পালন করে গেছেন। সামজিক ভাবে কচুয়া বাজার পরিচালনা কমিটির সাবেক নির্বাচিত সাধারন সম্পাদক, কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য, নিশ্চিন্তপুর ইসলামিয়া এতিমখানার সহসভাপতি বর্তমানে দায়ীত্ব পালন করে আসছেন, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য,কচুয়া সদস্য ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি পদে দায়ীত্ব পালন করছেন এছাড়াও আকানিয়া পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতি পদে দায়ীত্বরত আছেন।
তিনি উচ্চ শিক্ষিত এ প্রার্থীর এলাকায় ব্যাপক জনসমর্থন রয়েছে। সকলের কাছে আস্থাভাজন ও তরুন সমাজের কাছে জনপ্রিয় এই ব্যক্তি সদর ইউনিয়নবাসীর একজন পরিচিত মুখ। যিনি সামাজিক কল্যাণমূলক কাজে প্রতিনিয়ত সক্রিয় অবদান রেখে চলেছেন। ইতিমধ্যে তিনি জনতার বন্ধু নামে এলাকায় পরিচিতি পেয়েছেন।
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করছেন তিনি। আলী আজগর প্রধান বলেন, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলে আমি মানবকল্যাণে কাজ করবো। ন্যায়ের পক্ষে চলবো। মানুষের ভালোবাসা নিয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই।এ পথচলায় আমি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে আমার রাজনীতির অভিভাবক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কচুয়া উন্নয়নের রূপকার ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির হাত ধরে সদর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করবো। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো। এজন্য চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ নেতা আরও বলেন,স্থানীয় সংসদ সদস্য জননেতা ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির এর নির্দেশনা মোতাবেক আমি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। তিনি ও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে জনগণকে সকল সুবিধা ও সেবা পৌছে দিয়ে সদর একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার চেষ্টা করবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা