কচুয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৪ টি দোকান পরিদর্শন করেন পৌর কর্মকর্তারা

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ মার্চ ৪, ২০২১ | ৮:১৪
Link Copied Successfully!

কচুয়া বাজারে আগুন লেগে মুল্যবান ৩টি দোকান পুড়ে ছাই। বুধবার রাত ৩ টার দিকে এ আগুনের সুত্রপাত হয়। প্রথমে এফ এম কসমেটিকস এন্ড কনফেশনারী দোকানের পিছনে আগুনের সুত্রপাত হওয়ায় পাহারাদারদের মধ্যে কেউ সেটি দেখতে পায়নি। পরে আগুনের কালো দোয়া উপরে উঠতে দেখে ডাক চিৎকারে আশ-পাশ থেকে লোকজন এসে আগুন নিভানোর চেষ্ঠা করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে এফ এম কসমেটিকস এন্ড কনফেকশনারী দোকানের সম্পুর্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষতির পরিমান ২০ লক্ষ টাকার মত হবে বলে দাবী করেন দোকানদার ফারুক হোসেন। এ দোকানের উত্তর পাশে থাকা কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ফারুক হোসেনের ফারুক টেডার্সের ৫০ লক্ষ টাকা, নুরুল ইসলাম ষ্টোরের ৮০ টাকা ও হক স্যানিটারী দোকানের মালামাল ১ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভুক্তভোগিদের দাবী।

পৌর মেয়র নাজমুল স্বপন অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করায় পৌরসভার সচিব ও দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের কচুয়া উপজেলার প্রতিনিধি উপসহকারী জসিম উদ্দিনকে সরজমিন পরিদর্শন করে ক্ষয় ক্ষতির পরিমান নিরুপন করার নির্দেশ দেন। বৃহস্প্রতিবার দুপুরে পৌর সচিব জহিরুল আলম সর্দার, প্রকৌশলী সাজ্জাদ হাসান, অফিস সহকারী নাসির আলম নসু, স্বাস্থ্য সহকারী নাসির উদ্দিন শিশির, সহকারী লাইসেন্স পরিদর্শক সাব্বির আহমেদসহ পৌর সভার কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাহয্য করা আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা