বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ শুক্রবার

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ মার্চ ৪, ২০২১ | ১২:২৫
Link Copied Successfully!

নিউজিল্যান্ডে মুক্ত আকাশে যখন গা ঝালিয়ে নিতে ব্যস্ত থাকবে তামিম ইকবালের দল, ঠিক তখনই ভারতের মাটিতে অনুশীলনে ঘাম ঝরাবেন তাদের পূর্বসূরিরা।

ভারতের ছত্রিশগড় প্রদেশের রায়পুরে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের’ ব্যানারে শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের লিজেন্ডদের লড়াই।

যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র— জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপি, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরীফ, আলমগীর কবির ও নাজিমউদ্দিন।

বিজ্ঞাপন

ভারত লিজেন্ডেস দলে রয়েছেন— শচীন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, জহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান ও মানপ্রিত গনি।

শুক্রবার সন্ধ্যা ৭টায় রায়পুর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে তারকাসর্বস্ব ভারত লিজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ লিজেন্ডস।

ম্যাচটিতে অংশ নিতে গত ২৭ ফেব্রুয়ারি দেশ ছাড়েন বাংলাদেশ ক্রিকেটের সাবেকরা। ছত্রিশগড় রাজ্যের রায়পুরে পৌঁছে তিন দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে মঙ্গলবার থেকে অনুশীলনে ব্যস্ত তারা।

বিজ্ঞাপন

নিরাপদ সড়কের সচেতনতার এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত ছাড়া আরও খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার সাবেক তারকারা।

শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া, অলরাউন্ডার তিলকারত্নে দিলশান, বিশ্বসেরা অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বরপুত্র ব্রায়ান চার্লস লারাদের ব্যাটে-বলে অংশ নিতে দেখা যাবে এই টুর্নামেন্টে।

টুর্নামেন্টটি ৫ মার্চ শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ২১ মার্চ। ১৭ ও ১৮ মার্চ দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব