
কচুয়ার কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা


কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে বিশেষ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পূর্ব সাহেদাপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চালনায় সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি অ্যাড. নুরুল ইসলাম মিয়াজী, আলী আকবর শেঠ, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জ্কা, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, আবু তাহের আবিদ, সহসভাপতি এনামুল হক মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আঃ মালেক মুক্তার, যুগ্ম সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, দপ্তর সম্পাদক মো. সোলেমান মিয়াজী ও সদস্য সফি উল্যাহ, নাছির প্রধান প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























