কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে গবাদি পশুর মৃত্যুসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২১ | ১১:২৬
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে এক অগ্নিকা-ের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ২টি গরু। এতে বসত ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন। শুক্রবার মধ্য রাতে ওই গ্রামের বৈরাগী বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, মনপুরা গ্রামের বৈরাগী বাড়ীর লাল মিয়ার ছেলে এরশাদ উল্লাহর গোয়াল ঘরে অগুন লেগে এই ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে, তা ভোক্তভোগী বলতে পারেননি। গোয়াল ঘরটির চারদিকে আগুনের লেলিহান শিখায় অবরুদ্ধ হয়ে পড়ে গরু গুলো। গরুর মালিক ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে ২টি গরু দগ্ধ হয়ে মারা যায়। পাশে থাকা বসত ঘর ও হাসঁ মুরগী ঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভোক্তভোগী দাবী করেন।

তারা আরো বলেন,এরশাদ গরু লালন পালনের উপর নির্ভরশীল পরিবারটি সর্বশান্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে।
ক্ষতিগ্রস্থ এরশাদ উল্লাহ জানান, এতে ব্যাপক ক্ষতি হয়ে যাওয়ায় আমার পরিবারের পরিজন নিয়ে কি হবে জানি না।
কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লালু জানান, আমি খবর শুনে স্থানী ইউপি সদস্যকে নিয়ে ঘটনা স্থলে গিয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করি এছাড়া আমরাও সাহায্য সহযোগীতা করব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা