নাম বদলে নিজের নামে রাখলেন মোদি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২১ | ৫:৩৮
Link Copied Successfully!

গোলাপি বলে ভারত-ইংল্যান্ডের দিবারাত্রির টেস্ট ম্যাচ দিয়ে উদ্বোধন হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের।

তবে উদ্বোধনের পর পরই স্টেডিয়ামের নাম বদলে ফেলা হয়েছে। সর্দার প্যাটেল স্টেডিয়াম নামে আর ডাকা হবে না একে। এখন থেকে এর নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

বুধবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ডকে নিজের নামে করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজ্ঞাপন

ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্টেডিয়ামটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়েই এই স্টেডিয়ামের ধারণা তৈরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময়ে তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন এক লাখ ৩২ হাজার মানুষ। এটাই হবে দুনিয়ার সবচেয়ে বড় খেলাধুলার স্টেডিয়াম।

এ ঘটনার পর সমালোচনার ঝড় তুলেছেন মোদিবিরোধীরা।

বিজ্ঞাপন

তারা জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের নামে স্টেডিয়ামের নামকরণ ভারতে নতুন না হলেও কোনো নেতার জীবদ্দশায় বিষয়টি ঘটেনি। জওহরলাল নেহরুর নামে রয়েছে ৯টি স্টেডিয়াম। দিল্লি, গুয়াহাটি, বিজয়ওয়াড়াতে ইন্দিরা গান্ধীর নামেও স্টেডিয়াম রয়েছে। ডেরাডুনে, হায়দরাবাদ, কোচিতে রাজীব গান্ধীর নামে স্টেডিয়াম তৈরি হয়েছে। অটল বিহারি বাজপেয়ির নামে রয়েছে দুটি।

নামকরণের সময় এসব নেতা বেঁচে ছিলেন না। অথবা তাদের কারও ক্ষমতায় থাকার সময়ে করা হয়নি। কিন্তু নরেন্দ্র মোদির বেলায় এমনটি ঘটেনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা