কচুয়ায় শতাধিক কৃষকের ফসলি জমির মাটি কেটে খাল খননের অভিযোগ

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২১ | ১০:১০
Link Copied Successfully!

কচুয়ায় ফসলি জমির মাটি কেটে খাল খননের অভিযোগ উঠেছে। বিএডিসি আওতায় উপজেলার দড়িয়া হায়াতপুর-রাজাপুর ও বড়হায়াতপুর গ্রাম অংশে ২০ ফুট প্রসস্থের ১ কিলোমিটার খাল খনন করা হচ্ছে ভেকু দ্বারা। এই খাল খননের কারনে খাল অংশের প্রায় ১শ ৫০ শতক ইরি-বুরো ফসল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। সার, বীজ ও শ্রমিক দিয়ে ধানের চারা বপন করতে গিয়ে ইতিমধ্যেই কৃষকদের যথেষ্ট অর্থ ব্যয় হয়ে গেছে।

কৃষকদের অভিযোগ, তাদেরকে খাল খনন করা বিষয়ে কোন কিছুই অবগত না করেই ভেকু দিয়ে জমির মাটি কাটা শুরু করে। এ খাল খনন তাদের নিকট বিনা মেঘে বর্জ্রপাতের মতো। বিএডিসি সূত্রে জানা গেছে, প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ক্ষুদ্র ও সেচ প্রকল্পের আওতায় এ খাল খনন করা হচ্ছে।

সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্থ কৃষক আনোয়ার, খোরশেদ মোল্লা, গাজী ইব্রাহিম, রহমান মোল্লা, মো: ইউসুফ, ভবেতুষ, রফিক, আলম, মনির, রহমান, মালেক মোল্লা জানান- ঠিকাদার হঠাৎ করে আমাদেকে কোন কিছু না জানিয়ে আমাদের ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কাটা শুরু করার খবর পেয়ে ছুটে এসে প্রতিবাদ করলে ঠিকাদারের লোক আবুল বাশার মোল্লার ছেলে ফরহাদ মোল্লা তার দলবল নিয়ে আমাদের হুমকি ধমকি দেয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা