ইউটিউবের ভিডিও কোয়ালিটিতে পরিবর্তন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:৪১
Link Copied Successfully!

ব্যান্ডউইথের ‘অপচয়’ কমাতে এবং নিজেদের সার্ভারের চাপ সামলাতে ভিডিও কোয়ালিটি কমিয়েছে ইউটিউব। এক মাস ধরে এই অবস্থা চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নভেল করোনাভাইরাসের কারণে গোটা পৃথিবী লকডাউন অবস্থায় চলে যাওয়ায় ইউটিউবের উপর চাপ পড়েছে। অন্য সময়ের চেয়ে বেশি হারে সাধারণ মানুষ এখন এই ভিডিও স্ট্রিমিং সাইটে ঢুঁ মারছেন।

ইউটিউবের আগের পলিসি অনুযায়ী, ইন্টারনেট স্পিড বেশি থাকলে ভিডিও কোয়ালিটি বেশি থাকতো, স্পিড কম থাকলে কমে যেত। নতুন সিদ্ধান্তেও কোয়ালিটি বাড়িয়ে ভিডিও দেখা যাবে, তবে ম্যানুয়ালি সেট করে নিতে হবে। স্পিড বেশি থাকলেও আপনা-আপনি বাড়বে না।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার থেকে কিছু ব্যবহারকারীর চ্যানেলে ভিডিও কোয়ালিটি হ্রাস পাওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে গোটা পৃথিবীর সব ব্যবহারকারীর চ্যানেলে এই অবস্থা হবে।

মাসে ২ বিলিয়নের মতো ব্যবহারকারী আছে ইউটিউবের। গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বিবৃতিতে বলেছে, ‘আমরা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ইন্টারনেট ব্যবস্থা যেন ভেঙে না পড়ে সেই চেষ্টা করছি।’

ইউটিউবের মতো নেটফ্লিক্স, আমাজন প্রাইম এবং ডিজনি প্লাসও ভিডিও কোয়ালিটি কমিয়ে দিচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা