‘কুরআন সুন্নাহর জ্ঞান সমাজের জন্য দীপ্তিমান আলোকশিখা’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২১ | ৮:৩৩
Link Copied Successfully!

মাইজভাণ্ডার দরবার শরীফের কীর্তিমান আধ্যাত্মিক মনীষী ইমামে আহলে সুন্নাত, শায়খুল ইসলাম, শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ৮৪তম খোশরোজ শরীফের দ্বিতীয় দিনের কর্মসূচিতে মঙ্গলবার রাতে মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে সালানা জলশায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ) শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মাজিআ)।

বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি আওলাদে রাসুল (দ) শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আলহাসানী, কায নির্বাহী সভাপতি আওলাদে রাসুল (দ) শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী, সিনিয়র সহ-সভাপতি আওলাদে রাসুল (দ) শাহজাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আলহাসানী।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী বলেছেন, সাহাবায়ে কেরামগণ সত্যের মাপকাঠি।তারা বদর, ওহুদ, খন্দক, কারবালার জমিনে, ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন।অপরদিকে আহলে বায়াতগণের বিরোধিতা ও বিদ্বেষ পোষণকারীরাও পথভ্রষ্ট।
তিনি আরো বলেন, মাইজভাণ্ডার শরীফ শুধু আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর অনুসরণই করে না, এ দেশের জমিনে সুন্নীয়তের বীজ বপন করেছে এবং শক্ত ভিত্তিতে দ্বার করিয়েছে।

মাইজভাণ্ডার শরীফ আহলে বায়াতের দরবার।যারা মাইজভাণ্ডার শরীফকে কলঙ্কিত করতে চায়, তরিক্বা-এ-মাইজভাণ্ডারীয়া এর মাহাত্ম্য, গৌরব, স্বকীয়তা রক্ষার্থে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন,কুরআন সুন্নাহর জ্ঞান সমাজের জন্য দীপ্তিমান আলোকশিখা। যে শিক্ষা অর্জনের জন্য মহান আল্লাহ্ তা’য়ালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মাদ্রাসায় সেই মহান আল্লাহর পবিত্র বাণী পাঠ ও চর্চা করে থাকে শিক্ষার্থীবৃন্দ। তাই নিঃসন্দেহে তারা সকলের গৌরব ও ভালোবাসার পাত্র।

তিনি জানান, দেশব্যাপী হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালিত প্রায় ৪০টি মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্লাটফর্মে শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রাখছে।

আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরীর সঞ্চালনায় কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনায় অংশ নেন, লেখক, গবেষণক গোলাম মোঃ খান সিরাজী, মাওঃ বাকের আনসারী, মাওঃ মুফতি এইচএম মাকসুদুর রহমান,মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ মোঃ আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার শাহ মোঃ কামরুজ্জামান হারুন প্রমুখ।

বিজ্ঞাপন

প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাতু সালাম পেশ শেষে দেশের সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো নবীপ্রেমিক জনতা মাহ্ফিলে ও দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা