
হাজীগঞ্জে ইউসিসিএ নির্বাচনে সভাপতি হলেন জাতীয় পার্টির নেতা খায়রুল আলম
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ইউসিসিএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত তাদের কার্যালয়ে ভোট গ্রহন হয় ।
নির্বাচনে সভাপতি পদে হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী খায়রুল আলম পারভেজ মোমবাতি প্রতীক নিয়ে ৩০ ভোট পেয়ে হাজীগঞ্জ উপজেলা ইউসিসিএ’ র সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্দ্বী আবুল কালাম আম প্রতিক পেয়েছে ৬ ভোট ।
সিদ্দিকুর রহমান চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন কোন ভোট পায়নি । এখানে মোট ভোটার সংখ্যা ১২৪ জন। তার মধ্যে ৩৮ ভোট প্রয়োগ করেছে ভোটাররা।


নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো গোলামুর রহমান।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া সকালে নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেছেন।


























