ব্লাড ক্যান্সারে কাছে হেরে গেলেন স্কুলছাত্র নাহিদ

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২১ | ১০:২৭
Link Copied Successfully!

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নাহিদ ওরফে রিফাত অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন। রবিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার ইউনিটে মৃ্ত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন।

রবিবার বাদ যোহর মতলব দক্ষিণ উপজেলার শীলমুন্দী নিজ গ্রামের বাড়ীর সামনে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাযার আগে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন, সাবেক মেয়র এনামুল হক বাদল।

এসময় সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। নাহিদ ওরফে রিফাত শীলমুন্দী গ্রামের হতদরিদ্র কামাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

নাহিদ ওরপে রিফাতের বয়স হয়েছিল ১৬ বছর।মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।৮/১০ টি ছেলের মত সেও হেঁসে খেলে আনন্দ উৎসবে লেখা পড়া করতো।হঠাৎ করে নাহিদের দেহে দেখা দেয় ভয়ানক রোগ, ব্লাড ক্যান্সার।বাবা একজন এলাকার ছোট খাট চা বিক্রেতা। হতদরিদ্র পরিবারের ঘরে এত বড় কঠিন রোগে আক্রান্ত নাহিদ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার ইউনিটের ৩১৯ নং ওয়ার্ডের ২৪ নং বেডে ভর্তি হয়ে চিকিৎসাধীনে ছিলেন।বিগত ২ বছর যাবৎ নাহিদের চিকিৎসা খরচ চালাতে গিয়ে ঘর ভিটি ছাড়া সবকিছু বিক্রি করে এখন নিঃস্ব প্রায়।তাকে সুস্থ করতে চিকিৎসার জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাহিদের পরিবার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা