কচুয়ায় জোরপূর্বক জায়গায় দখল করে দোকানঘর নির্মানের চেষ্টা ॥ থানায় অভিযোগ

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২১ | ৮:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ার উত্তর পালাখাল মোড়ে ব্যক্তি মালিকানা জায়গায় জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মান চেষ্টার অভিযোগ উঠেছে। পালাখাল গ্রামের সিকাদর বাড়ির মনু মিয়া গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ঘটনায় জমির মালিক জাকির হোসেন জাহাঙ্গীর বাদী হয়ে বুধবার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পালাখাল মৌজায় ৩০৪ নং খতিয়ানে ১৯৩৬ দাগের ১৭ শতাংশ ভূমি বাদী শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি সময়ে ওই অংশে সাচার-কচুয়া সড়কের দক্ষিন পাশে প্রায় ১শতাংশ ভূমি একই গ্রামের মৃত. ছলিম উদ্দিনের ছেলে মনু মিয়া, আব্দুর রশিদ,আব্দুল মতিন,নুরু মিয়া ও আইয়ুব আলী গংরা প্রভাবশালী মহলকে ম্যানেজ করে জোরপূর্বক দখলের চেষ্টা করে।
বাদী জাকির হোসেন জাহাঙ্গীর জানান, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রায় ১০বছর পূর্বে একবার প্রতিপক্ষ গংরা ওই জায়গায় দখল করে দোকানঘর নির্মানের চেষ্টা করেছিল। বর্তমানে আবারো একই জায়গায় দখলের চেষ্টা করছে। আমি ও আমার পরিবার বাধা দেয়ায় বিভিন্ন হুমকি -ধমকি দিয়ে নানান ভাবে মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে।

এব্যাপারে কচুয়া থানার এসআই মো: আবু হানিফ জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি এবং উভয় পক্ষকে প্রমানাদী নিয়ে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা