
ব্রীজ প্রতিক পেয়েছেন কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান টিটু

আগামী ১৪ই ফেব্রুয়ারি কচুয়ায় আসন্ন পৌর নিবার্চন উপলক্ষে মেতে উঠেছে মেয়র কাউন্সিলর প্রার্থীদের দৌড় ঝাঁপ।
২৭জানুয়ারি মঙ্গলবার কচুয়া রির্টানিং অফিসারের কার্যালয়ে রির্টানিং অফিসার মো: তোফায়েল হোসেন ও সহকারি রির্টানিং কার্যালয় অফিসার কাজী আবু বকর সিদ্দিক প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দিয়েছেন।
৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ব্রীজ মার্কা পেয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী কামরুজ্জামান টিটু। কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান টিটুর পিতা মৃত মালেক মাস্টার কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।


কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান টিটু জানান,আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমার বাবাও নেতৃত্ব দিয়ে আসছিলেন, আমার মার্কা ব্রীজ ৪নং ওয়ার্ডে সকলের কাছে দোয়া ও আর্শীবাদ, সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি বিজয়ী হলে এলাকার রাস্তা ঘাট,মাদক, বাল্য বিবাহসহ ওয়ার্ডের সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করব,ইনশাল্লাহ। এখন দল ক্ষমতায় আওয়ামী লীগ দেশরত্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি এলাকার ৪নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
সেই সাথে সকলের কাছে আবারও আমার বিজয় নিচ্ছিত করতে দোয়া ও আর্শীবাদ চাচ্ছি।



























