কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ জানুয়ারি ১৬, ২০২১ | ৭:৩৫
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৮টি ছোট বড় ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার মধ্যরাতে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা মালামালসহ অর্ধ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।

অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ততক্ষনে আব্দুল মান্নানের ৩টি ঘর, তার ছেলে ডা.আবু বকর ২টি ঘর ও একই বাড়ীর প্রবাসী ফারুক হোসেনের ৩টি ঘরসহ ৮ টি ঘর পুড়ে যায়। এতে গৃহে থাকা নগদ ১১ লক্ষ টাকা, ২টি দামী মটর সাইকেল এবং মূল্যবান আসবাবপত্রসহ প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন।

বিজ্ঞাপন

বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। অগ্নিকান্ডের খবর পেয়ে শনিবার সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ তেতৈয়া গ্রামে সরেজমিনে ঘটনান্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন মৎস্যলীগের সাধারন সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.ফয়েজ উল্লাহ, ইউপি সদস্য সোহরাব হোসেন, সামজ সেবক শাহজাহান,আবু ছালে, ইউসুফ মজুদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ছবি : কচুয়ার তেতৈয়া গ্রামে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৮টি ছোট বড় ঘর পুড়ে ছাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা