ডা. এম এ সাত্তারের চলে যাওয়ার ২৮ বছর

Default User
এটিএম সাইফুল ইসলাম জুয়েল
আপডেটঃ মে ২৬, ২০২০ | ২:৫৭
Link Copied Successfully!

ড. জনাব মোঃ এম.এ সাত্তার। জন্মঃ ১জুন ১৯৩২ সাল মৃত্যুঃ২৬ মে ১৯৯২ সাল। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কৃতি সন্তান, বাংলাদেশ গণশিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বাংলাদেশ নারী শিক্ষার অগ্রদূত, মসজিদভিত্তিক শিক্ষার রুপকার এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।।

ড. এমএ সাত্তার ১৯৩২ সালের ১ জুন চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আজিজুর রহমান, মাতার নাম করফুলেন্নেছা।

তিনি শাহরাস্তির নিউ স্কিম হাই মাদ্রাসায় (বর্তমানে শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়) অধ্যয়ন করেন এবং জুনিয়র বৃত্তি লাভ করেন। তারপর তিনি চট্টগ্রামে হাই মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসা হতেই ১৯৫১ সালে প্রথম স্থান অধিকার করে মেট্রিক পাস করেন।

বিজ্ঞাপন

তিনি ১৯৫৩ সালে ঢাকা কলেজ থেকে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করে আইএ প্রথম বিভাগে পাস করেন।

১৯৫৬ সালে তিনি অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান লাভ করেন।

১৯৫৮ সালে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি লোক প্রশাসনে এমএ ডিগ্রি লাভ করেন এবং একই সাথে সিএসপি পরীক্ষায় অংশগ্রহণ করে সারা পাকিস্তানে প্রথম স্থান অধিকার করে লাহোর সিভিল সার্ভিস ট্রেনিং একাডেমিতে যোগদান করেন।

বিজ্ঞাপন

এক বছর ট্রেনিং শেষ করে তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ব বিদ্যালয় থেকে লোক প্রশাসনে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।

১৯৬০ সালে সিএসপি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

১৯৬২ সালে জার্মান নাগরিক ড. এলেন মেরি হেরিংটনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ড. সাত্তার ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের উইলিয়াম কলেজ থেকে ডেভলপমেন্ট ইকনমিক্সে এম এ ডিগ্রি লাভ করেন এবং ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে সমর্থন করার কারনে পাকিস্তান কারাগারে বন্দি ছিলেন।

ড. সাত্তার ব্যক্তি জীবনে চার জন পুত্র সন্তানের জনক। তারা সবাই সুশিক্ষিত এবং প্রতিষ্ঠিত।।

তিনি ১৯৯২ সালের ২৬ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যুবরণ করেন।।

ড. সাত্তারের অবদানের ফলশ্রুতিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিক্ষার হার ৯৬% ভাগে উন্নীত হয়েছে। ড. এমএ সাত্তারের নাম শাহরাস্তি তথা চাঁদপুরবাসীর হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত