চিকিৎসা নিতে গেলেন ঢাকা, হাজীগঞ্জে হলেন প্রথম আসামী!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২১ | ১২:৪৫
Link Copied Successfully!

চিকিৎসা নিতে গেলেন ঢাকায়। পুলিশের ওপর ছাত্রদলের হামলার মামলায় হলেন প্রথম আসামী। তিনি হলেন আলহাজ্জ্ব মো. আলমগীর কবির পাটোয়ারী।

যিনি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। এছাড়া হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতাওয়াল্লি। হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি । রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের প্রতিষ্ঠাতা।সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার প্রতিষ্ঠাতা। গত  ১০ জানুয়ারি-২০২১ খ্রী, থেকে গত ঢাকা এভার কেয়ার হাসপাতালে (এ্যাপালো হাসপাতাল) ডাক্তার মোহাম্মদ লুৎফুল লতিফ চৌধুরী ও প্রফেসার ডাক্তার বিগ্রে. জেনারেল সাইদুর রহমান এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১২ জানুয়ারি হাজীগঞ্জ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালি দায়রা জজ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাজারি করার প্রতিবাদে হাজীগঞ্জ বাজারে উপজেলা ও পৌর ছাত্রদল এবং যুবদল বিক্ষোভ মিছিল বের করে।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে পুলিশের ওপর  ছাত্রদলের হামলার ঘটনা  ঘটে। এ ঘটনায় মো. আলমগীর কবির পাটওয়ারীকে আসামী করা হয়। অথচ তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন যার ওয়ার্ডার নং ও পি ২১/৪২৭।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০৯জনের নাম উল্লেখ পূর্বক আরো ৬০/৭০জন অজ্ঞাত নাম দিয়ে একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় পুলিশ সদ্য ঘোষিত উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. জিসান আহমেদ সিদ্দিকি ও মেহেদী হাছানকে আটক করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব