চিকিৎসা নিতে গেলেন ঢাকায়। পুলিশের ওপর ছাত্রদলের হামলার মামলায় হলেন প্রথম আসামী। তিনি হলেন আলহাজ্জ্ব মো. আলমগীর কবির পাটোয়ারী।
যিনি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। এছাড়া হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতাওয়াল্লি। হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি । রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের প্রতিষ্ঠাতা।সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার প্রতিষ্ঠাতা। গত ১০ জানুয়ারি-২০২১ খ্রী, থেকে গত ঢাকা এভার কেয়ার হাসপাতালে (এ্যাপালো হাসপাতাল) ডাক্তার মোহাম্মদ লুৎফুল লতিফ চৌধুরী ও প্রফেসার ডাক্তার বিগ্রে. জেনারেল সাইদুর রহমান এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১২ জানুয়ারি হাজীগঞ্জ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালি দায়রা জজ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাজারি করার প্রতিবাদে হাজীগঞ্জ বাজারে উপজেলা ও পৌর ছাত্রদল এবং যুবদল বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলে পুলিশের ওপর ছাত্রদলের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মো. আলমগীর কবির পাটওয়ারীকে আসামী করা হয়। অথচ তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন যার ওয়ার্ডার নং ও পি ২১/৪২৭।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০৯জনের নাম উল্লেখ পূর্বক আরো ৬০/৭০জন অজ্ঞাত নাম দিয়ে একটি মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় পুলিশ সদ্য ঘোষিত উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. জিসান আহমেদ সিদ্দিকি ও মেহেদী হাছানকে আটক করে।