
ধেররা ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


“শিক্ষা-শান্তি-প্রগতি ছাত্রলীগের মূলনীতি”-এ আদর্শিক স্লোগানকে সামনে রেখে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠন ত্যাগ,সংগ্রাম,ঐতিহ্য,গৌরব ও সাফল্যে গাথাঁ। মঙ্গলবার সন্ধ্যায় ধেররা বাজারে পৌর ৩নং ওয়ার্ড ধেররা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয়।
৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বোরহান হোসাইন সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৭৩ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।
ওই সময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ১নং প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, সাধারণ সম্পাদক শাহজাহান বেপারী, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খাঁন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সুমন তালুকদার, হাজীগঞ্জ পৌর যুবলীগের সদস্য জসিম উদ্দিন তপদার, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের সবুজ, ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফ হাজী, সবুজ সর্দার, সাকিল চৌধুরী, মহিন মুন্সী, তারেক, সজিব হোসেন, ইকবাল চৌধুরী,মহিউদ্দিন সায়েম, এমরান হোসেন, রানা, মঞ্জু, সাকিব, কামরুল প্রমুখ।




























