
ওয়েস্কার মাঠে জয় পেলো বার্সা


যেকোনো মূল্যে যেন ঘর সামলানোর পণ করেছিল ওয়েস্কা। প্রতিপক্ষের পুরোপুরি রক্ষণাত্মক কৌশল, সঙ্গে নিজেদের সুযোগ নষ্টের মিশেলে ঘাম ছুটে গেল বার্সেলোনার। তারপরও স্বস্তি, কষ্টে হলেও বছরের শুরুটা তো জয় দিয়ে হলো!
চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি সতীর্থের গোলে অবদান রাখলেন বটে, তবে অসংখ্য সুযোগ নষ্ট করে হতাশও করলেন ঢের। হতাশা উপহার দেওয়া তালিকায় আছেন উসমান দেম্বেলে ও পেদ্রিরাও। প্রথমার্ধে বার্সেলোনার ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে।
বিরতির আগে গোলে কোনো শট না নেওয়া ওয়েস্কা দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণে ওঠে; এ পর্বে তাদের চারটি শটের সবকটিই ছিল লক্ষ্যে।


শুরু থেকে অনেকগুলো সুযোগ নষ্ট করা মেসির ৬৯তম মিনিটের জোরালো শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৭৭তম মিনিটে দেম্বেলের আরেকটি প্রচেষ্টা রুখে ব্যবধান বাড়তে দেননি ফের্নান্দেস।
গত মঙ্গলবার এইবারের বিপক্ষে ঘরের মাঠে ড্র করা বার্সেলোনা লিগে শেষ চার ম্যাচে এই নিয়ে দ্বিতীয় জয় পেল। আসরে তাদের জয় আটটি। সঙ্গে চার ড্রয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে তারা।
দিনের অন্য ম্যাচে আলাভেসের মাঠে ২-১ গোলে জিতে শীর্ষে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮।
দুইয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। দুটি ম্যাচ বেশি খেলেছে তারা।
১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভিয়ারিয়াল।

খেলাধুলা এর আরও সংবাদ

মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের
মতলব উত্তর
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
চাঁদপুর সদর
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মতলব উত্তর
দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মতলব দক্ষিণ
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী
চাঁদপুর সদর
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়
আন্তর্জাতিক
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা
রাজনীতি
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি
রাজনীতি
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ
শাহরাস্তি
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ
সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান
ফরিদগঞ্জ
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি
মতলব উত্তর







