হাজীগঞ্জে মজনু হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

Default User
মনিরুজ্জামান বাবলু/ এসএম মিরাজ মুন্সী/ মজিব পাটোয়ারী
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২১ | ৭:১৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার মাইক্রো চালক মজনু (৩০) হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। রোববার বিকালে টোরাগড় মিজি বাড়ীর ডোবা থেকে একটি টর্চ লাইট, দুইটি মোবাইল সেট ও দুইটি চুরি উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা আবদুর রশিদ যুগান্তরকে জানান, মজনুর ভাবি মাহমুদার দেয়া তথ্যনুযায়ী ভবনের পাশের ডোবা থেকে হত্যায় ব্যবহৃত সরঞ্জাম গুলো উদ্ধার করে জব্দ তালিকায় দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

দুধ ও চায়ের মাঝে লুকিয়ে আছে মজনু হত্যার রহস্য

হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শনিবার মজনুর পরিবারের চারজনকে রিমান্ডে আনা হয়। রিমান্ডের দুইদিনের প্রথম দিনে রোববার বিকালে মাহমুদার দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত সরঞ্জাম গুলো জব্দ করা হয়েছে।

পুলিশ হত্যাকান্ডের কয়েকদিন পর ঘটনায় মজনুর ভাই প্রবাসী মফজিুল ইসলামরে স্ত্রী মাহমুদা বেগম, ভাই মন্টু ও তার স্ত্রী শান্তা বেগম এবং মজনুর এক ভাতিজাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে মজনুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মজনু হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওর্য়াড টোরাগড় মিজি বাড়ীর বাসিন্দা। ওই বাড়ীর আনোয়ার হোসেন মিজি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতো মজনু ও তার পরিবার। মজনুরা আট ভাই। সে পরবিারে সপ্তম সন্তান।

বিজ্ঞাপন

মজনুর মা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবাকে যে খুন করেছে, আমিও তার খুন চাই। খুনের বদলা খুন চাই।

মামলার বাদীর মজনুর বড় ভাই বলেন, পরিবারের চারজনকে পুলিশ আটক করে। আমরা একজনকে সন্দেহ করেছি। সেটা মাহমুদা। পরে মাহমুদা আমার পরিবারের বাকীদের জড়িয়ে বক্তব্য দিয়েছে। আমরা মাহমুদার দৃষ্ট্রান্তমুলক বিচার চাই।

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা