চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন এর ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২১ | ২:৪৪
Link Copied Successfully!

গত ১লা জানুয়ারি-২০২১ শুক্রবার সকাল ১০ ঘটিকায় চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সংক্রান্ত বিশেষ সাধারণ সভা সমিতির কার্যালয় ফরিদগঞ্জ উপজেলা চান্দ্রা বাজারস্থ নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ এর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ মিজানুর রহমান অনিক এর পরিচালনায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমবায় অফিসার মোঃ মোমেন হোসেন ভূইয়া। নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার চাঁদপুর সদর দুলাল চন্দ্র দাস নির্বাচনী ফলাফল প্রকাশ করেন।

ফলাফল অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ, সহ-সভাপতি সেলিম আহমেদ, সম্পাদক দেবব্রত সরকার, সদস্য আক্তার হোসেন খান, ডা. স্বপন চন্দ্র শীল, মো. মিজানুর রহমান (অনিক) কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

২য় পর্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহ্মুদ জামান।ৎ

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহামারী করোনার এই সময়ে মানবতার কল্যাণে ব্যাপক কাজ করেছে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লি. যার প্রমাণ আমি নিজেই। এই সমিতির সদস্যগণ নিজেরা লেখাপড়া করে কোন চাকরি পিছনে না ঘুরে নিজেরা প্রতিষ্ঠান সৃষ্টি করে নিজের বেকারত্ব দূর করেছেন। একই সঙ্গে শতশত বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যা সত্যিই প্রশংসনীয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ মোমেন হোসেন ভূইয়া, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, সাংবাদিক ফারুক আহম্মেদ, চাঁদমুখ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কর্মকর্তাবৃন্দ উল্লেখ্য নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি আগামী তিন (৩) বছরের জন্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা