
কেন্দ্রীয় যুবলীগের নেতাদেরকে কচুয়া যুবলীগের সংবর্ধনা প্রদান


মোটরসাইকেল শোভাযাত্রা শান্তুু ধর,কচুয়াঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া লক্ষ্মীপুরের কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকাল শনিবার ঢাকা থেকে কচুয়া হয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে কচুয়ার প্রবেশ দ্বার বায়েক মোড়ে উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দরে মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলগির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, হাবীবুর রহমান প্রবন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, উপ-মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে নেতৃবৃন্দদেরকে কচুয়ার শেষ সীমান্তে পৌছে দেন। পথিমধ্যে কচুয়ার ডুমুরিয়া বাজার এলাকায় স্থানীয় যুবলীগ কতৃক আয়োজিত পথ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে সংবর্ধনা জানাতে কচুয়া যুবলীগ নেতাকর্মীদের মধ্যে কয়েকদিন ধরে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


তাঁদের আগমন উপলক্ষ্যে গত দু’দিন ধরে উপজেলা যুবলীগ ও ইউনিয়ণ যুবলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বরণ করে নেয়ার জন্য কচুয়া বায়েক মোড় থেকে হাজীগঞ্জ পর্যন্ত রাস্তার উপর প্রায় অর্ধশতাধিক তোরণসহ পেস্টুন সাটানো হয়।



























