হাজীগঞ্জে ছাত্রদলের একাংশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১, ২০২১ | ৬:০৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের একাংশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। শুক্রবার বিকালে হাজীগঞ্জ পূর্ব বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেন দলীয় নেতা-কর্মীরা।

ওইসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন আরাফাতের সভাপতিত¦ ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিদ্দিকুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল বাসার। প্রধান অতিথি বক্তৃতায় বলেন, ইঞ্জিনিয়ার মুমিনুল হক আমাকে চাাঁদাবাজ বলেছে, প্রমাণ দিতে পারলে রাজনীতি করবো না। হাজীগঞ্জ বাজারেও আসবো না।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা রাখতে গিয়ে ইয়াছিন আরাফত অনিক বলেন, আমার আরএস, সিএস, সব খতিয়ানে বিএনপি লেখা। অথচ আমাকে আওয়ামীলীগ বলে প্রভাকান্ডা চালিয়ে আসছে ওই বিএনপি নামধারীরা। তারা উপজেলা ও পৌর বিএনপির যাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক করেছে- তারা কেউ মামলার শিকার হয়নি। আগামীতে কোন কথা বলার আগে, সাবধানে কথা বলার হুঁশিয়ারি জানান তিনি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান রানা ও পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মনির হোসেন ভুঁইয়া।

অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন যুবনেতা আল আমিন বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা ইকবাল হোসেন সর্দার, বিএনপি নেতা শরীফ গাজী, ছাত্রনেতা হান্নান তালুকদার, ফরহাদ মামুন, সোহেল কাজী, আল আমিন, ফয়সাল হোসেন, দ্বিন ইসলাম টগর, নোমান মিজিসহ আরো অনেকেই।

কেক কাটা অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন বাপ্পী, চান মিয়া, নেয়ামত, আলাউদ্দিন, রুবেল, পারভেজ, নজরুল, তপু ও মাঈনুদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা