হাজীগঞ্জে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ২২ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

Default User
কবির আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২০ | ৮:০৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মঙ্গলবার(২৯ ডিসেম্বর) সকাল১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে আর কেউ নতুন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

মনোনয়ন ফরম সংগ্রহকৃত প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম দাখিল করেন।
গত তিন দিন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৫ জন সহ ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন।

মঙ্গলবার (২৯ডিসেম্বর) সকাল-বিকাল পর্যন্ত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৬ জন সহ মোট ৯জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. ওবায়েদুর রহমানের নিকট তাদের মনোনয়ন ফরম দাখিল করেন।

বিজ্ঞাপন

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন ফরম দাখিল করেন ১নং ওয়ার্ডে রোকেয়া বেগম,২ নং ওয়ার্ডে মমতাজ বেগম মুক্তা,২ নং ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন, ৩ নং ওয়ার্ডে রোকেয়া বেগম,শারমিন আক্তার মিনু, ৩ নং ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন,৩ নং ওয়ার্ডে মিনু আক্তার ও সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ড থেকে কাজী মামুনুর রশিদ, ৯ নং ওয়ার্ডে মোঃ জামাল হোসেন,২নং ওয়ার্ড থেকে মোঃ নান্নু বেপারী ও আবিদ মিয়া,৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ জসিম উদ্দিন তপদার,৫নং ওয়ার্ড থেকে কার্তিক সাহা, ৬নং ওয়ার্ড থেকে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শাহ আলম,৭ নং ওয়ার্ড থেকে মোঃ শাহজাহান তালুকদার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ কবির হোসেন,৯নং ওয়ার্ড থেকে জামাল হোসেন ও মো. আইয়ুব আলী বেপারী, ১১নং ওয়ার্ড থেকে মো. সাদেকুজ্জামান মুন্সী, মুন্সী মোহাম্মদ মনির, মোঃ হারুন, ১২নং ওয়ার্ড থেকে মো.শাহ আলম, মনোনয়ন ফরম দাখিল করেন।

এই পর্যন্ত মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন সহ ৮৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তফসিল অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়ন ফরম যাচাই বাছাই হবে ৩ জানুয়ারী ও মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা