হাজীগঞ্জে সংঘর্ষে আহত বীর মুক্তিযোদ্ধা মোহন সিরাজ নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২০ | ৪:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে গত ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম মোহন (মোহন সিরাজ) মারা গেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং পাঁচ মেয়েসহ অসংখ্য সহযোদ্ধা রেখে গেছেন।

জানা গেছে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই আয়োজনকে কেন্দ্র করে বিবাদমান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় ইটের আঘাতে গুরুতর হন বীর মুক্তিযোদ্ধা, সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম মোহন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে গত ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে মারা তিনি।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী জানান, মোহন ভাই একজন বীর মুক্তিযোদ্ধা ছাড়াও পরিশ্রমী সমবায়ী সংগঠক ছিলেন। তার মৃত্যুতে যারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা